Bartaman Logo
৯ জুন, ২০২৬

পরিবারপিছু ১০ হাজার করে দেওয়া হবে: এআইএডিএমকে

ভোটের ‘খয়রাতি’ নিয়ে সুপ্রিম কোর্টের কঠোর পর্যবেক্ষণই সার। ভোটমুখী তমিলনাড়ুতে অব্যাহত ‘জনমোহিনী’ প্রতিশ্রুতি

পরিবারপিছু ১০ হাজার করে দেওয়া হবে: এআইএডিএমকে
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ভোটের ‘খয়রাতি’ নিয়ে সুপ্রিম কোর্টের কঠোর পর্যবেক্ষণই সার। ভোটমুখী তমিলনাড়ুতে অব্যাহত ‘জনমোহিনী’ প্রতিশ্রুতি। এবার বিরোধী দল এআইএডিএমকের ঘোষণা, বিধানসভা ভোটে জয়ী হলে রাজ্যের সব পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে। মঙ্গলবার প্রয়াত নেত্রী জয়ললিতার জন্মদিবসে একথা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। এর আগে দু’দফায় আরও ১০টি ‘জনমোহিনী’ প্রতিশ্রুতি এসেছিল এআইএডিএমকে শিবির থেকে। তার মধ্যে অন্যতম ছিল, পরিবারের প্রবীণতম মহিলার জন্য মাসিক ভাতা বাড়িয়ে ২ হাজার টাকা করা হবে। এদিন চেন্নাইয়ে দলীয় সদর দপ্তর থেকে নতুন করে পাঁচটি ঘোষণা করেন পালানিস্বামী। কেন সব পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়ার এই ঘোষণা? এআইএডিএমকে নেতার অভিযোগ, মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নেতৃত্বাধীন রাজ্যের ডিএমকে জোট সরকার মানুষের উপর সম্পত্তি, গৃহ, বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন ক্ষেত্রে করের বোঝা চাপিয়েছে। তা লাঘবেই এই পদক্ষেপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ