Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

টানা দু’বার আইপিএল সেরা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু

২০২৫ এর পর এবার ২০২৬ এও আইপিএল শিরোপা উঠল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মুকুটে। এদিনের নায়ক চেজমাস্টার বিরাট কোহলি।

টানা দু’বার আইপিএল সেরা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু
  • ১ জুন, ২০২৬ ০০:২০
Prefer us on Google

আহমেদাবাদ, ৩১ মে: ২০২৫ এর পর এবার ২০২৬ এও আইপিএল শিরোপা উঠল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মুকুটে। এদিনের নায়ক চেজমাস্টার বিরাট কোহলি। অপরাজিত ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে বেঙ্গালুরুকে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন করলেন কোহলি। ৫ উইকেটে তারা হারাল গুজরাট টাইটান্সকে। প্রথমে ব্যাট করে গুজরাট তোলে ১৫৫ রান। ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ সাই সুদর্শন এবং শুভমন গিলের ওপেনিং জুটি। সুদর্শন করেন ১২ রান। গিল আউট হন ১০ রান করে। গুজরাট ইনিংসে ওয়াশিংটনের ৫০ রান ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারলেন না এদিন। সিন্ধু আউট হন ২০ রানে আর বাটলার করেন ১৯ রান। আরসিবির হয়ে ৩ উইকেট নেন রাসিক সালাম। দু’টি করে উইকেট নেন ভুবনেশ্বর ও হ্যাজেলউড। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন কোহলি এবং ভেঙ্কটেশের ওপেনিং জুটি। ৩২ রান করে আউট হন ভেঙ্কটেশ। এরপরে দ্রুত আরও তিন উইকেট হারায় আরসিবি। একটা সময় ৯১ রানে ৪ উইকেট হয়ে যায় বেঙ্গালুরুর। কিন্তু অন্যপ্রান্তে অটল থাকেন কোহলি। শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন বিরাট। টিম ডেভিড আউট করেন ২৪ রান।   ফাইনাল ম্যাচের সেরা হলেন কোহলি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ