Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

চর্চায় রোহিতের নতুন গাড়ির নাম্বার প্লেট

টুকটুকে লাল রং। রোহিত শর্মার বিলাসবহুল নতুন গাড়ির শুধু রং-ই নয়, নজর কাড়ছে নাম্বার প্লেটও। ল্যাম্বারঘিনি উরাসের এই গাড়ির নম্বর ‘৩০১৫’। দুই সন্তানের জন্মতারিখকেই এটা চিহ্নিত করছে

চর্চায় রোহিতের নতুন গাড়ির নাম্বার প্লেট
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: টুকটুকে লাল রং। রোহিত শর্মার বিলাসবহুল নতুন গাড়ির শুধু রং-ই নয়, নজর কাড়ছে নাম্বার প্লেটও। ল্যাম্বারঘিনি উরাসের এই গাড়ির নম্বর ‘৩০১৫’। দুই সন্তানের জন্মতারিখকেই এটা চিহ্নিত করছে। মেয়ে সামাইরার জন্ম ৩০ ডিসেম্বর, ২০১৮। পুত্র আহানের জন্ম গত বছরের ১৫ নভেম্বর। সেজন্যই গাড়ির নম্বর ‘৩০১৫’। এই দুটো সংখ্যা যোগ করলে হচ্ছে ৪৫। সেটা আবার রোহিতের জার্সি নম্বর। সন্তানদের জন্মদিনকে এভাবেই নিজের সঙ্গে মিলিয়েছেন হিটম্যান। 

Advertisement

কয়েক দিন আগে পাওয়া এই লাল ল্যাম্বারঘিনি উরাসের মূল্য সাড়ে চার কোটি টাকারও বেশি। শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিমি গতি তুলতে এই গাড়ির সময় লাগে মাত্র ৩.৪ সেকেন্ড। রোহিতের অবশ্য আগেও একটা ল্যাম্বারঘিনি উরাস ছিল। সেটার নেমপ্লেট ছিল ২৬৪। একদিনের ক্রিকেটে সর্বাধিক রানের বিশ্বরেকর্ডকেই তা তুলে ধরত। তবে একটি অনলাইন গেমের বিজয়ীকে সেই গাড়িটিা উপহার হিসেবে আগেই দিয়েছেন রোহিত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ