Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইসিসির ওডিআইয়ের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিত শর্মা, পিছনে ফেললেন শুভমান গিলকে

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডে খেলতে দেখা যায়নি রোহিত শর্মাকে। চলতি বছরেই টেস্ট থেকে অবসরও গ্রহণ করেছেন।

আইসিসির ওডিআইয়ের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিত শর্মা, পিছনে ফেললেন শুভমান গিলকে
  • ২৯ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

মুম্বই, ২৯ অক্টোবর: চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডে খেলতে দেখা যায়নি রোহিত শর্মাকে। চলতি বছরেই টেস্ট থেকে অবসরও গ্রহণ করেছেন। জল্পনা ছিল ওয়ান ডে থেকেও অবসর নিয়ে ব্যাট ও গ্লাভস জোড়া তুলে রাখবেন রোহিত। কিন্তু না, সমস্ত জল্পনায় জল ঢেলে অস্ট্রেলিয়া সফরে শুভমান গিলের নেতৃত্বে ভারতের জার্সি গায়ে গলিয়ে মাঠে নামেন রোহিত। ফিরে এসেছেন প্রায় দশ কেজি ওজন কমিয়ে। আর তাঁর কামব্যাক দেখেছে গোটা বিশ্ব।

Advertisement

অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচে বড় স্কোর আসেনি রোহিতের ব্যাট থেকে। দ্বিতীয় ম্যাচে তিনি অর্ধশতরান করেন এবং শেষ ম্যাচে শতরান করে দলকে জয় এনে দেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনি সিরিজে ১০১ গড় নিয়ে ২০২ রান করেন। তারপরেই আজ, বুধবার এসেছে খেতাব। আইসিসির ওয়ান ডের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শুভমান গিলকে টপকে শীর্ষস্থানে চলে এসেছেন রোহিত শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৭৮১। তিনি শুভমান গিল ও ইব্রাহিম জাদরানকে পিছনে ফেলে দিয়েছেন। 

সম্পর্কিত সংবাদ