Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রবিনার সিরিজ বাতিল

বাতিল হল অভিনেত্রী রবিনা ট্যান্ডনের সিরিজ ‘আরণ্যক’। ২০২১ সালে এই ক্রাইম থ্রিলারের হাত ধরে ওটিটির দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী।

রবিনার সিরিজ বাতিল
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাতিল হল অভিনেত্রী রবিনা ট্যান্ডনের সিরিজ ‘আরণ্যক’। ২০২১ সালে এই ক্রাইম থ্রিলারের হাত ধরে ওটিটির দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিরিজের দ্বিতীয় পর্বের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে রবিনা নিজেই সাফ জানিয়ে দিলেন সিরিজের কাজ বন্ধ হয়ে গিয়েছে। অভিনেত্রীর ধারণা, ভালো চিত্রনাট্যের অভাবেই বন্ধ হয়েছে সিরিজটি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আরণ্যক ২ হচ্ছে না। আমরা সকলেই স্বপ্ন দেখেছিলাম। সিজন ২-এর জন্য চিত্রনাট্যও লেখা হয়েছিল। তবে আমার সত্যিই জানা নেই, কেন কাজটি হচ্ছে না।’ করোনাকালের পর বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিল সিরিজটি। সেই প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেছেন, ‘আসলে প্রথম ভাগের পর পরের সিজনের জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছেন। আমার মনে হয়, এই সিজনের জন্য ভালো কোনও চিত্রনাট্য পাওয়া যায়নি। তাই দর্শকদের প্রত্যাশায় জল ঢালতে চাননি নির্মাতারা।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ