Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ভোগপুর স্টেশনে চলন্ত ধৌলি এক্সপ্রেসের মধ্যে ছিনতাই! দুষ্কৃতীদের ধাক্কায় হাত কাটল মহিলা যাত্রীর

ভোগপুর স্টেশনে চলন্ত ধৌলি এক্সপ্রেসের মধ্যে ছিনতাই! দুষ্কৃতীদের ধাক্কায় হাত কাটল মহিলা যাত্রীর
  • ২৩ নভেম্বর, ২০২৫ ১৩:১১
Prefer us on Google

হাওড়া-খড়্গপুর শাখার ভোগপুর স্টেশনে চলন্ত ধৌলি এক্সপ্রেসের মধ্যে ছিনতাইয়ের অভিযোগ। একই সঙ্গে এক মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে নীচে ফেলে দেওয়ার অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। যার ফলে ওই যাত্রীর ডান হাত কেটে গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরদিকে ট্রেনের যাত্রীরা ওই দুই দুষ্কৃতীকে ধরার চেষ্টা করলে, তারা ট্রেনের ইমার্জেন্সি চেন টেনে ট্রেন থামিয়ে লাফ দেয়। তারপরেই ভোগপুরের গ্রামের ভিতর দিয়ে ছুটে পালানোর চেষ্টা করে তারা। যদিও গ্রামবাসীরা তাদের ধরে ফেলে। পাঁশকুড়ার জিআরপি অভিযুক্তদের গ্রেফতার করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ