Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ডাকাতি: সতর্কতা কোচবিহারে, সোনার দোকানগুলিতে নজরদারি পুলিসের

শিলিগুড়িতে গয়নার দোকানে ডাকাতির পর সতর্ক কোচবিহার। সোমবার শহরের বিভিন্ন সোনার দোকানে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন পুলিসের পদস্থ কর্তারা।

শিলিগুড়িতে ডাকাতি: সতর্কতা কোচবিহারে, সোনার দোকানগুলিতে নজরদারি পুলিসের
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শিলিগুড়িতে গয়নার দোকানে ডাকাতির পর সতর্ক কোচবিহার। সোমবার শহরের বিভিন্ন সোনার দোকানে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন পুলিসের পদস্থ কর্তারা। সোনার দোকানগুলিতে নিজস্ব অ্যালার্ম সিস্টেম রয়েছে কি না, সিসি ক্যামেরা কাজ করে কি না, এসব খতিয়ে দেখা হয়। পাশাপাশি, অপেক্ষাকৃত ছোট সোনার দোকানগুলিতেও সিসি ক্যামেরা সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার উপরে জোর দিচ্ছে পুলিস। জেলাজুড়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে কোনওভাবেই এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Advertisement

বছর দু’য়েক আগে কোচবিহারের গ্রামাঞ্চলে একের পর এক সোনার দোকানে চুরির ঘটনা ঘটছিল। সেই সময়েও দুষ্কৃতীদের ধরতে পুলিসের রাতের ঘুম উড়েছিল। শেষ পর্যন্ত ওই চক্রের পুরোপুরি হদিশ পায়নি পুলিস। এবার শিলিগুড়ির ঘটনার পর তাই পুলিস আগে থেকেই সর্তকতা অবলম্বন করল।
পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, জেলাজুড়ে সোনার দোকানগুলিতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। বড় দোকানগুলিতে অ্যালার্ম সিস্টেম, সিসি ক্যামেরা আছে কি না, দেখা হচ্ছে। ছোট দোকানগুলিতেও সেসব লাগাতে বলা হচ্ছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ