Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পুরুলিয়ায় পেট্রল পাম্পে ডাকাতি!

পুরুলিয়ায় পেট্রল পাম্পে ডাকাতি!
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৯
Prefer us on Google

পুরুলিয়ায় বলরামপুরে একটি পেট্রল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া মালতি এলাকার জাতীয় সড়কের ধারে ওই পেট্রল পাম্পে গতকাল, রবিবার রাতে দুটি বাইকে করে পাঁচজন দুষ্কৃতী আসে। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রল পাম্পের কর্মীদের ক্যাশ কাউন্টারে নিয়ে যায়। সেখান থেকে তারা লক্ষাধিক টাকা লুট করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে পাম্পের কর্মীদের মারধরও করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ