Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় হাসপাতালে যাওয়ার রাস্তা বেহাল, সারাইয়ের দাবি

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দেগঙ্গার গুরুত্বপূর্ণ রাস্তা। হাসপাতাল, থানা ও স্কুলে যেতে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে।

দেগঙ্গায় হাসপাতালে যাওয়ার  রাস্তা বেহাল, সারাইয়ের দাবি
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দেগঙ্গার গুরুত্বপূর্ণ রাস্তা। হাসপাতাল, থানা ও স্কুলে যেতে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। 

Advertisement

দেগঙ্গা সহ পাশের এলাকার মানুষের ভরসা বিশ্বনাথপুর হাসপাতাল। এই হাসপাতাল যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। দেগঙ্গা থানার কাছ থেকে জোড়া ট্রান্সফর্মা হয়ে খেজুরডাঙা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন। বছরখানেক আগে রাস্তার পাশ দিয়ে পিএইচই-র পাইপ লাইন যায়। ফলে রাস্তা আরও বেহাল হয়ে পড়েছে। নুরনগর ও বেড়াচাঁপা ১ গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তাছাড়া এই রাস্তার উপরে হাসপাতাল থাকায় যথেষ্ট চাপ রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলেই অভিযোগ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাজেশ আলি বলেন, বছর পাঁচেক আগে রাস্তাটি পিচের তৈরি হয়েছিল। কিন্তু এখন একেবারেই তা ভেঙেচুরে একাকার হয়ে গিয়েছে। রাস্তায় বড়ো বড়ো গর্ত তৈরি হয়েছে। ফলে মানুষের নিত্য যাতায়াত করা চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এটা দ্রুত সংস্কারের প্রয়োজন। একই খেদ সাবিনা বিবির গলায়। বলেন, এই রাস্তার উপর রয়েছে একাধিক স্কুল। রয়েছে হাসপাতাল। অন্যদিকে, থানা যাওয়ার সহজ রাস্তা এটি। ফলে এটি সারাই না হওয়ায় মানুষের ক্ষোভ বেড়েছে। এ রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা সংস্কার করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ