Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন

প্ল্যাকার্ড, পোস্টার হাতে সচেতনতার বার্তা। সঙ্গে ছিল শোভাযাত্রা। পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে বারাসতে এমনই ছবি দেখা গেল।

বারাসতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্ল্যাকার্ড, পোস্টার হাতে সচেতনতার বার্তা। সঙ্গে ছিল শোভাযাত্রা। পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে বারাসতে এমনই ছবি দেখা গেল। বারাসত পুলিশ জেলার উদ্যোগে রবিবার পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি কর্মসূচি ঘিরে শহরে ছিল ব্যস্ততা। বারাসত থানার উদ্যোগে ময়না থেকে কলোনি মোড় পর্যন্ত আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পথচলার সময়ে ট্রাফিক আইন মেনে চলা, সতর্ক হয়ে রাস্তা ব্যবহার করার বার্তা তুলে ধরা হয়। কলোনি মোড়ে বারাসত থানা ও ট্রাফিক বিভাগের উদ্যোগে হয় পথসভা। সেখান থেকে মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায়, শুভম বাজাজ, বারাসতের এসডিপিও শুভাঙ্গি সুদর্শন কেকান, বারাসত থানার আইসি অনুপম চক্রবর্তী, বিধায়ক শংকর চট্টোপাধ্যায় প্রমুখ। বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার (হেড কোয়ার্টার্স) শুভম বাজাজ বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ। দুর্ঘটনা এড়াতে মানুষের সচেতনতা জরুরি।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ