Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চিংড়িঘাটায় রাস্তা বন্ধ মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য নয়: লালবাজার

চিংড়িঘাটায় প্রায় ৪৫ মিনিট রাস্তা বন্ধ। অফিস টাইমে দীর্ঘসময় রাস্তা বন্ধ নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। ক্ষিপ্ত হন সাধারণ মানুষ

চিংড়িঘাটায় রাস্তা বন্ধ মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য নয়: লালবাজার
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিংড়িঘাটায় প্রায় ৪৫ মিনিট রাস্তা বন্ধ। অফিস টাইমে দীর্ঘসময় রাস্তা বন্ধ নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। ক্ষিপ্ত হন সাধারণ মানুষ। স্থানীয় ট্রাফিক গার্ডের তরফে কর্তব্যরত হোমগার্ডের উপর তাঁদের ক্ষোভ প্রকাশের ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য এইভাবে প্রচারিত হয় যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ের জন্য রাস্তা বন্ধ করেছে কলকাতা পুলিশ! সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে বহুল প্রচারিত এই তথ্য সম্পূর্ণ ভুল বলেই জানিয়ে দিল কলকাতা পুলিশ। এদিন কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ার একাধিক ভুয়ো পোস্ট উল্লেখ করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয় পাস করাবার জন্য চিংড়িঘাটার কাছে বাইপাসে কাছে রাস্তা বন্ধ করা হয়নি। ওইসময় রাস্তা বন্ধ ছিল আসলে মার্কিন রাষ্ট্রদূতের যাওয়ার ব্যবস্থা করতে। কূটনৈতিক প্রোটোকল মেনেই সে-সময় ওই রাস্তা বন্ধ করেছিল লালবাজারের ট্রাফিক বিভাগ। বিষয়টি যাচাই না করে এই ধরনের ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকতেই অনুরোধ করেছে বিরক্ত লালবাজার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ