Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তর বারাকপুর পুরসভার জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ

উত্তর বারাকপুর পুরসভার জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ
  • ১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:১২
Prefer us on Google

জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে বারাকপুর-বারাসত রোডের মাতারাঙ্গি মোড় অবরোধ করেন স্থানীয় মানুষ। গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়। অবরোধকারীদের বক্তব্য, উত্তর বারাকপুর পুরসভা জঞ্জাল ফেলার জন্য এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা-মাছি খুব বেড়ে গিয়েছে। স্থানীয় মানুষ বাড়িতে থাকতে পারছেন না। সেই কারণেই এই অবরোধ। বিষয়টি নিয়ে উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, স্থানীয় মানুষের আপত্তিতে জঞ্জাল ফেলা বন্ধ করে দিয়েছি। একটি ব্যক্তিগত জমিতে, তাঁর অনুমতিতেই জঞ্জাল ফেলা হতো। স্থানীয় মানুষের আপত্তির জন্য তা বন্ধ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুরোধ করতেই বিক্ষোভ উঠে যায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ