Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পথ দুর্ঘটনা, মৃত ১

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পথ দুর্ঘটনা, মৃত ১
  • ২৭ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার নয়হাট কালিবাড়ি এলাকায় দুর্ঘটনা। মৃত্যু হল এক ব্যক্তির। আজ, বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ওই এলাকা সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে একটি বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। ঘটনার পরই স্থানীয়রা উত্তেজিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শোয়েব আলম (২৩)। তাঁর বাড়ি গোয়ালপোখরের কাঠালবাড়ি এলাকায়। সিকিমে রাজমিস্ত্রীর কাজ করতেন তিনি। মাত্র একদিন আগেই বাড়ি ফিরেছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ