Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিগঞ্জের খনিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বিক্ষোভ

রানিগঞ্জের খনিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বিক্ষোভ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কয়লা খনিতে বিস্ফোরণের জেরে বসতি এলাকায় পাথর ছিটকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি। এই অভিযোগে বুধবার সরগরম হল রানিগঞ্জ থানার এগারা পঞ্চায়েতের নারায়ণকুড়ি গ্রাম। এখানে ইসিএলের একটি বড় প্রজেক্ট রয়েছে। অভিযোগ সেখানে কয়লা তোলার জন্য বিস্ফোরণ করা হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, যার জেরে পাথর ছিটকে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই প্রতিবাদে ইসিএলের দুই নিরাপত্তারক্ষীকে গ্রামে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। দুপুর থেকে  বিক্ষোভ শুরু হয়েছে।  এগারা গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা মণ্ডল বলেন, বিস্ফোরণের সময় ওই ঩কোলিয়ারি থেকে পাথর ছিটকে গ্রামেও বহু বাড়িতে এসে পড়ছে। এদিনও নারায়ণকুড়ি গ্রামের বাসিন্দারা আন্দোলন করছেন বলে শুনেছি। বিকালের পর রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিস এলাকাবাসীর সঙ্গে আলোচনায় বসে। কোলিয়ারির আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় বিস্ফোরণের জেরে যে সব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার থেকে ওই বাড়িগুলি সংস্কারের কাজ শুরু করতে হবে। আর বিস্ফোরণের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। এরপরই এলাকাবাসী ইসিএলের দুই নিরাপত্তারক্ষীকে ছেড়ে দেয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ