সংবাদদাতা, বর্ধমান: রায়না থানার সেহারাবাজারে অনুষ্ঠানবাড়িতে বিয়ের ফুলের কাজ করতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম চণ্ডীচরণ সাঁতরা(২৪)। বাড়ি হুগলির পুরশুড়া থানার সাহাপুরে। বুধবার সকালে ওই অনুষ্ঠানবাড়ির একটি ঘরে তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। দড়ি কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে, আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।
Advertisement
মেমারিতে ঝুলন্ত দেহ উদ্ধার: মেমারি থানার বড় পলাশনে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সাগুন মাণ্ডি(৪২)। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশগাছে তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাঁকে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিসের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
গলসিতে কীটনাশক খেয়ে বৃদ্ধ আত্মঘাতী: গলসি থানার ঝাড়ুলে কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম কেনারাম মাঝি(৬২)। মঙ্গলবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান। পরিবারের দাবি, তিনি নানা রোগে ভুগছিলেন। ইদানীং তাঁর শারীরিক সমস্যা বেড়ে যায়। রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি কীটনাশক খেয়ে নেন।
দুর্ঘটনায় মৃত্যু: দেওয়ানদিঘি থানার পালিতপুরে একটি লোহা কারখানার লেডারে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম গৌতম হাজরা(৪৩)। তাঁর বাড়ি গলসি থানার গলিগ্রামে।