Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রানি ভবশঙ্করী স্মৃতি মেলা শুরু

রানি ভবশঙ্করী স্মৃতি মেলা শুরু
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে বৃহস্পতিবার শুরু হল রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতি মেলা। এই মেলা পরিচালনা করছে রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতি রক্ষা সমিতি। এদিন বিকেলে রানির স্মৃতি বিজড়িত পর্যটন কেন্দ্রে দ্বাদশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সাজদা আহমেদ, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সমীর পাঁজা, সীতানাথ ঘোষ, অরুণাভ সেন, বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। আগামী ১ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, মেলায় আবৃত্তি, অঙ্কন, আলপনা, সঙ্গীত প্রতিযোগিতা ছাড়াও ম্যাজিক শো, সেমিনার, কবি সম্মেলন, চিকিৎসা শিবির, ক্যুইজ, যাত্রাপালা থাকছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ