Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেপ্তার   ২৬ আধিকারিক

বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এই ঘটনায় রেলের ২৬ জন আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন পূর্ব-মধ্য রেলের এক সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও।

রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেপ্তার   ২৬ আধিকারিক
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এই ঘটনায় রেলের ২৬ জন আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন পূর্ব-মধ্য রেলের এক সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও। তদন্তে নেমে তল্লাশি চালিয়ে নগদ ১ কোটি ১৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সংস্থা। প্রশ্নপত্র ফাঁসের জন্য ওই টাকা নেওয়া হয়েছিল। চিফ লোকো পাইলট পদে উন্নীত হওয়ার জন্য মঙ্গলবার পূর্ব-মধ্য রেলের এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এরফলে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। 
Advertisement
বিষয়টি নিয়ে তদন্তে নামে সিবিআই। সোমবার মধ্যরাতে মুঘলসরাইয়ে হানা দেন গোয়েন্দারা। সেখানে তাঁরা হাতে লেখা প্রশ্নপত্রের ফটোকপি সহ ১৭ জন পরীক্ষার্থীকে আটক করেন। ধৃতরা লোকো পাইলট ও ট্রেনচালক হিসেবে কর্মরত। প্রশ্নপত্র পেতে তাঁরা মোটা টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। ওই পরীক্ষার্থীরা সহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
সিবিআই জানিয়েছে, ধৃত সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রশ্নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগান তিনি। প্রথমে তিনি ইংরেজিতে লেখা প্রশ্নপত্রের কপি এক লোকো পাইলটকে দেন। তিনি তা হিন্দিতে অনুবাদ করে বাকিদের মধ্যে ছড়িয়ে দেন। আটটি জায়গায় তল্লাশি চালিয়ে প্রশ্নপত্র বিক্রির টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআইয়ের মুখপাত্র জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ