নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিসের ৭০ জন এএসআই’কে এবার এসআই পদে প্রোমোশন দেওয়া হবে। আগামী ২০ জানুয়ারি থেকে বারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিস ট্রেনিং অ্যাকাডেমিতে তাঁদের প্রথমে ৪২ দিনের ট্রেনিং দেওয়া হবে। সফলভাবে ট্রেনিং শেষ করার পর এএসআইদের এসআই পদে প্রোমোশন দেওয়া হবে। ১৯ জানুয়ারির মধ্যে তাঁদের বারাকপুর পুলিস অ্যাকাডেমিতে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্য পুলিসের এক সূত্রে জানা গিয়েছে।



