Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রাজেশ খান্নার নাতনির ডেবিউ

রোমান্টিক কমেডিতে কাজ করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। দীনেশ বিজানের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় এই ছবিতে কাজ করবেন তিনি। শোনা যাচ্ছে, অগস্ত্যের বিপরীতে থাকবেন রাজেশ খান্নার নাতনি নাওমিকা সরণ।

রাজেশ খান্নার নাতনির ডেবিউ
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রোমান্টিক কমেডিতে কাজ করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। দীনেশ বিজানের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় এই ছবিতে কাজ করবেন তিনি। শোনা যাচ্ছে, অগস্ত্যের বিপরীতে থাকবেন রাজেশ খান্নার নাতনি নাওমিকা সরণ। এই ছবির হাত ধরেই সিনে দুনিয়ায় প্রবেশ করবেন তিনি। পরিচালক জগদীপ সাধু তৈরি করবেন ছবিটি। যদিও ছবির বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ তাঁরা। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। চিত্রনাট্যের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। সূত্রের খবর, চলতি বছরই পর্দায় আসছে ছবিটি। কয়েকদিন আগেই ঠাকুরমা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে দেখা গিয়েছিল ২১ বছর বয়সি নাওমিকাকে। তারপর থেকেই পাপারাৎজিদের নজর কেড়েছেন তিনি। অগস্ত্য ও নাওমিকা জুটির রসায়ন দর্শক পছন্দ করবেন বলেই বিশ্বাস নির্মাতাদের। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ