নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নার্সারিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজারহাটে। অভিযোগ, চুরি ঠেকাতে বিদ্যুতের তার ফেলে রাখা হয়েছিল। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। নার্সারি মালিকের বিরুদ্ধে গাফিলতি ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। এ ব্যাপারে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়েছে রাজারহাট থানা। অভিযুক্ত নার্সারি মালিক এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শুভ সর্দার (২২)। বাড়ি ভাঙড়ের গাজিপুরে। নার্সারির মালিক ও তাঁর স্ত্রীর নাম যথাক্রমে নিমাই মণ্ডল ও টগরি মণ্ডল।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের শিখরপুর ঝিলগাছি এলাকায় ওই নার্সারিটি রয়েছে। নিমাই ও তাঁর স্ত্রী নার্সারি চালাতেন। তাঁদের এক ছেলেও দেখাশোনা করেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার শুভ কাজে এসেছিলেন। তাঁর সঙ্গে আরও জনা চারেক শ্রমিক কাজ করছিলেন। সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা তাঁকে দ্রুত উদ্ধার করে রাজারহাটের রেকজোয়ানি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারের অভিযোগ, ওইদিন সন্ধ্যা ৭টা নাগাদ অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তাঁর বাবাকে ফোন করে জানানো হয়, শুভ ইলেকট্রিক শখ খেয়েছে। রেকজোয়ানি হাসপাতালে ভর্তি। তাড়াতাড়ি আসুন। তাঁর বাবা হাসপাতালে পৌঁছে দেখেন ছেলে মারা গিয়েছে। তিনি তখন বাড়ির লোকজনদের ফোন করতে গেলে, নার্সারি কর্তৃপক্ষ তাঁর ফোন কেড়ে নেয় বলে অভিযোগ। একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিস জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চুরি আটকাতেই বিদ্যুতের তার ছড়িয়ে রাখা হয়েছিল। কোনওভাবে ওই তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ওই শ্রমিক। ঘটনার তদন্ত করছে পুলিস।