কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য। ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসমে দায়ের হল এফআইআর। ওই অনুষ্ঠানে রাহুল বলেন, ‘প্রত্যেকটি প্রতিষ্ঠানের দখল নিয়েছে বিজেপি ও আরএসএস। তাই এই দুই সংগঠনের সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের লড়াই।’ এই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে গুয়াহাটির পানবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। তাঁর দাবি, ‘দেশের সার্বভৌমত্বে আঘাত হানতে ইচ্ছাকৃতভাবে ওই মন্তব্য করেছেন রাহুল।’ যদিও কংগ্রেসের দাবি, বিরোধী কণ্ঠরোধ করতেই এই মামলা।



