Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রিজেন্ট পার্কে আক্রান্ত পুলিস

রিজেন্ট পার্কে আক্রান্ত পুলিস
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’পক্ষের গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হলেন সাউথ ট্রাফিক গার্ডের অতিরিক্ত ওসি অমিত সাউ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। আহত অবস্থায় তিনি এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় এক মহিলাকে মদ্যপ অবস্থায় কিছু যুবক উত্যক্ত করছিল বলে অভিযোগ। এই নিয়ে সেখানে পেইং গেস্ট হিসেবে থাকা একদল যুবকের সঙ্গে ঝামেলা বেঁধে যায় গল্ফগ্রিন এলাকা থেকে আসা তরুণদের। অভিযোগ গল্ফগ্রিন থেকে আসা তরুণরাই মহিলাকে উত্যক্ত করেছিল। এই নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন সেখান দিয়ে যাচ্ছিলেন সাউথ ট্রাফিক গার্ডের অতিরিক্ত ওসি। গোলমাল দেখে তিনি গাড়ি থেকে নেমে ঝামেলা থামাতে যান। কিন্তু পুলিস কেন তাদের গোলমালে এসেছে, তখন এই নিয়ে তর্ক জুড়ে দেয় একপক্ষ। অতিরিক্ত ওসিকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিস পৌঁছে অতিরিক্ত ওসিকে আহত অবস্থায় উদ্ধার করে। দু’পক্ষকেই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। অতিরিক্ত ওসি থানায় অভিযোগ করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ