Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হতাশ করলেন ঋষভ পন্থ

ইংল্যান্ড সফরে পা ভেঙে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় ঋষভ পন্থকে। প্রায় তিন মাস পর মাঠে ফিরলেন ভারতের তারকা কিপার-ব্যাটসম্যান। তবে সুখের হল না প্রত্যাবর্তন।

হতাশ করলেন ঋষভ পন্থ
  • ১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ইংল্যান্ড সফরে পা ভেঙে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় ঋষভ পন্থকে। প্রায় তিন মাস পর মাঠে ফিরলেন ভারতের তারকা কিপার-ব্যাটসম্যান। তবে সুখের হল না প্রত্যাবর্তন। বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচে মাত্র ১৭ রানে আউট ভারতীয় এ দলের অধিনায়ক। ২০ বলের ইনিংসে দু’টি বাউন্ডারি হাঁকালেও খুব একটা সাবলীল মনে হয়নি পন্থকে। বহুদিন ক্রিকেট থেকে দূরে থাকার ফলে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগও হচ্ছিল না। টস জিতে বৃহস্পতিবার প্রোটিয়া ব্রিগেডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ঋষভ। প্রথম ইনিংসে ৩০৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা এ দল। অর্ধশতরান করেন জর্ডন হেরম্যান (৭৭), জুবের হামজা (৬৬) ও রুবিন হেরম্যান (৫৪)। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৩৪ রানে। আয়ূষ মাত্রে (৬৫) ছাড়া আর কেউ হাফ-সেঞ্চুরির দেখা পাননি। সাই সুদর্শন (৩২) এবং আয়ূষ বাদোনি (৩৮) সেট হয়েও উইকেট ছুড়ে দেন। প্রোটিয়া অফ স্পিনার প্রেনেলা সুব্রায়েন একাই তুলে নেন পাঁচটি উইকেট। ৭৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে প্রোটিয়ারা। আপাতত তাদের লিড ১০৫ রানের।

Advertisement
সম্পর্কিত সংবাদ