Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নেতৃত্ব হারাতে পারেন ঋষভ

দু’মরশুম আগে মেগা নিলামে ঘটা করে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তারকা কিপার ব্যাটসম্যানকে স্কোয়াডে টানতে ২৭ কোটি টাকা খরচ করেছিল এসএলজি ম্যানেজমেন্ট।

নেতৃত্ব হারাতে পারেন ঋষভ
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: দু’মরশুম আগে মেগা নিলামে ঘটা করে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তারকা কিপার ব্যাটসম্যানকে স্কোয়াডে টানতে ২৭ কোটি টাকা খরচ করেছিল এসএলজি ম্যানেজমেন্ট। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারের হাতেই উঠেছিল অধিনায়কত্বের ব্যাটন। কিন্তু সেই গুরুদায়িত্ব পালনে চূড়ান্ত ব্যর্থ ঋষভ। গতবার সপ্তম স্থানে শেষ করেছিল এলএসজি। এবার অবস্থা আরও শোচনীয়। গ্রুপ পর্বের শেষে তাদের অবস্থান দশম স্থানে। ফলে প্রবল চাপে তারকা কিপার। আগামী মরশুমে তাঁকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন টম মুডি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ