Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে ঋষভ

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ

র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে ঋষভ
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ। দল হারলেও তাঁর আক্রমণাত্মক ব্যাটিং প্রশংসিত হয়েছে ক্রিকেট মহলে। প্রথম ভারতীয় হিসেবে বিলেতে এই নজির গড়েছেন তিনি। তার পুরস্কারও পেলেন হাতেনাতে। আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের ক্রমতালিকায় সপ্তম স্থানে উঠে এলেন ঋষভ। এটাই কেরিয়ারের সেরা। দু’ধাপ উন্নতি করেছেন তিনি। ক্যাপ্টেন শুভমান গিলও পাঁচ ধাপ উঠে এসেছেন। তিনি রয়েছেন ২০ নম্বরে। এই তালিকায় শীর্ষে ইংল্যান্ডের জো রুট। প্রথম দশে ঋষভ ছাড়াও রয়েছেন যশস্বী জয়সওয়াল (চতুর্থ)। হেডিংলেতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরাহ। ১৩ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ