Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রিচার ভয়

মাতৃত্ব বদলে দিয়েছে তাঁকে। মা হওয়ার আনন্দকে ছাপিয়ে প্রথম বেশ কিছুদিন ভয় গ্রাস করেছিল

রিচার ভয়
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাতৃত্ব বদলে দিয়েছে তাঁকে। মা হওয়ার আনন্দকে ছাপিয়ে প্রথম বেশ কিছুদিন ভয় গ্রাস করেছিল। এখন তা অনেকটাই সামলে উঠেছেন তিনি। অর্থাৎ অভিনেত্রী রিচা চাড্ডা। গত জুলাইতে কন্যা সন্তান জুনেইরা ইডা ফজলের জন্ম দিয়েছেন রিচা। সদ্য মাতৃত্বের এক বছর পেরিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম। পৃথিবীতে এত কিছু হচ্ছে, সেখানে সন্তানের জন্ম দেওয়া কি উচিত? এটাই মনে হয়েছিল। কারণ ওর সারাজীবনের দায়িত্ব আমাদের।’ শুধু তাই নয়। কন্যা সন্তানের জন্য এই সমাজ কতটা নিরাপদ? এই প্রশ্নও উঠে এসেছে রিচার সাম্প্রতিক সাক্ষাৎকারে। তিনি স্পষ্ট বলেন, ‘মেয়ে হওয়ার পর মনে হয়েছিল, আমরা ভারতে থাকি। এবার একটা বন্দুক কিনতে হবে। পরে ভেবেছি, ওকে ঠিক আমার মতো শক্তিশালী করে বড় করব।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ