Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড

রায়গঞ্জে ২ যুবকের ১০ বছরের কারাদণ্ড
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: নাবালিকাকে ধর্ষণের দায়ে দুই যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত। সাজাপ্রাপ্তরা হল নাজমুল হক ও নূর আলম। তাদের বাড়ি কালিয়াগঞ্জের পালইবাড়ি এলাকায়।  মঙ্গলবার পকসো কোর্টে এই সাজা ঘোষণা করা হয়। পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জের পালইবাড়ি এলাকার ১৪ বছর বয়সি  এক নাবালিকাকে ২০২২ সালের ২ জুলাই ধর্ষণ করে নাজমুল এবং তাকে সাহায্য করে নূর আলম। এনিয়ে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। জানা যায়, নাজমুল নাবালিকাকে বাড়ির সামনে থেকে দিনে দুপুরে তুলে নিয়ে গিয়ে সাহেবঘাটা এলাকায় একটি স্কুলের পিছনে নিয়ে ধর্ষণ করে। এবং এই ঘটনা কাউকে  জানালে নাবালিকাকে খুন করা হবে বলে হুমকি দেয়। এরপরই ১৪ জুলাই নির্যাতিতাকে ফের মারধর করলে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা।
এদিন রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী অজয় কুমার দাস বলেন, ওই নাবালিকাকে যখন নাজমুল ধর্ষণ করছিল সেই সময় আলম পাহারা দিচ্ছিল। আলম ধর্ষককে সাহায্য করেছিল। কালিয়াগঞ্জ থানায় নাজমুলের বিরুদ্ধে অভিযোগ হয়। পুলিস তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করে। এদিন রায়গঞ্জ জেলা আদালতের বিচারক মধুমিতা রায় অভিযুক্তদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ঘোষণার পাশাপাশি অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। অন্যদিকে এদিনের রায়দান নিয়ে দোষীদের আইনজীবী পলাশ পাল বলেন, বেশকিছু জায়গায় বিতর্ক রয়েছে।আমরা এনিয়ে উচ্চ আদালতে যাব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ