Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর আর্থিক দুর্নীতি: সমনেও গরহাজির আখতার

আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির (নন মেডিকেল) বিরুদ্ধে সম্প্রতি ‘সমন’ জারি হয়।

আর জি কর আর্থিক দুর্নীতি: সমনেও গরহাজির আখতার
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির (নন মেডিকেল) বিরুদ্ধে সম্প্রতি ‘সমন’ জারি হয়। মঙ্গলবার হাজিরার নির্দিষ্ট দিন ধার্য থাকা সত্ত্বেও আলিপুরের সিবিআই আদালতে তিনি ছিলেন গরহাজির। আদালতে তাঁর কৌঁসুলি জানান, আখতার আলি অসুস্থ। তাঁর তরফে আরও জানানো হয়, আগাম জামিনের জন্য তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এরপরই বিচারক ২৩ ডিসেম্বর দুপুরে অভিযুক্তকে কোর্টে হাজিরার নির্দেশ দেন।

Advertisement

সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে আখতারের সঙ্গে অভিযুক্ত হিসেবে নাম ছিল শশীকান্ত চন্দক নামে এক ব্যক্তির। এদিন বিচারক তাঁকে জামিন দেন। কোর্টের নির্দেশ, ২৩ ডিসেম্বর সাপ্লিমেন্টারির চার্জশিটের নথির প্রতিলিপি অভিযুক্তদের দেবে সিবিআই। শশীকান্তের জামিনের আর্জি নিয়ে এদিন আদালতে শোরগোল পড়ে। সিবিআইয়ের কৌঁসুলি তাঁর জামিনের জোরালো আপত্তি জানান। 
অন্যদিকে, সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত প্রশ্ন তোলেন, আখতারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁকে ‘অভিযুক্ত’ দেখাতে এত বিলম্ব হল কেন? সিবিআইয়ের ভূমিকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। ওই কৌঁসুলি আরও বলেন,‘তাঁদের মক্কেলরা এই মামলায় একবছর ধরে জেল খাটছেন, অথচ তদন্তকারী সংস্থা এতদিন বাদে নতুন করে একেকজনকে অভিযুক্ত দেখাচ্ছে!’

Advertisement
সম্পর্কিত সংবাদ