Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: আদালতে গোপন জবানবন্দি দিতে চান অভয়ার মা

আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় শুক্রবার শিয়ালদহ আদালতে সিবিআই সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দিল। পাশাপাশি, সিবিআই তদন্তে ক্ষুব্ধ অভয়ার মা বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

আর জি কর: আদালতে গোপন জবানবন্দি দিতে চান অভয়ার মা
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় শুক্রবার শিয়ালদহ আদালতে সিবিআই সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দিল। পাশাপাশি, সিবিআই তদন্তে ক্ষুব্ধ অভয়ার মা বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এদিন আদালত অবশ্য এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি। তবে অভয়ার মায়ের কষ্টের প্রেক্ষিতে সিবিআইয়ের আইও বলে ওঠেন, ‘আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমিও একজন মা।’ পরবর্তী শুনানি ১৭ জানুয়ারি।

Advertisement

আদালত সূত্রের খবর, এদিন ওই কেন্দ্রীয় এজেন্সির স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে, সিসিটিভি-সহ নানা তথ্যের ভিত্তিতে সিবিআই ই঩তিমধ্যেই ১১ জনকে জেরা করেছে। এইভাবে উঠে আসা যাবতীয় বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। তবে সিবিআই তদন্তে খুশি নন বলে এদিনও কোর্টে জানান নির্যাতিতার মা। তিনি বলেন, ‘সিবিআই যে কী তদন্ত করছে, পরিষ্কার নয়।’ নির্যাতিতার বাবা আদালতে বলেন, ‘আইও-রা ছাত্রাবাস থেকে কী পেয়েছিলেন, তা আগে জানানো হোক। আমাদের বক্তব্য নিয়ে গোপন জবানবন্দি দিতে চাই।’ তাঁর দাবি, ‘সিবিআইয়ের ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেছিলাম। তখন তাঁরা বলেছিলেন, এ নিয়ে আদালতে অতিরিক্ত চার্জশিট দেব।’ কিন্তু তারপরেও সিবিআইয়ের ভূমিকায় পরিবার হতাশ। আদালতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার মা। শুনানি চলাকালে একসময় তিনি উত্তেজিতও হয়ে পড়েন। তখন বিচারক তাঁকে শান্ত হতে অনুরোধ করেন।                       

Advertisement
সম্পর্কিত সংবাদ