নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের পর ‘উসকানিমূলক’, ‘অশান্তি সৃষ্টিকারী প্রচার’-সহ বিএনএসএস-এর একাধিক ধারায় দায়ের হওয়া মামলায় তিন চিকিৎসককে সমন পাঠাল কলকাতা পুলিশ। তাঁরা হলেন ডাঃ আসফাকুল্লা নাইয়া, ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ অর্ণব মুখোপাধ্যায়। ৮ সেপ্টেম্বর ডাঃ নাইয়াকে তলব করেছে হেয়ার স্ট্রিট থানা। অন্যদিকে, দেবাশিসকে ডাকা হয়েছে ৯ এবং ১১ সেপ্টেম্বর। ডাক পেয়েছেন জুনিয়র ডাক্তার ডাঃ অর্ণব মুখোপাধ্যায়ও। জানা গিয়েছে, ২০২৪ সালের অক্টোবর মাসের বিভিন্ন সময় হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছিল মামলাগুলি।



