হায়দরাবাদ: ভবিষ্যতে ‘শুভেন্দু অধিকারী’ হতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কংগ্রেসের মুখ্যমন্ত্রীই একদিন দলের পরাজয়ের কারণ হয়ে উঠবেন। এমনই ‘ভবিষ্যদ্বাণী’ নিজামাবাদের বিজেপি সাংসদ ধরমপুরী অরবিন্দর। ২০২০ সালের ১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। বাকিটা ইতিহাস। বিরোধী দলনেতা থেকে যাত্রা শুরু করে আজ মমতাকেই হারিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি। সেই প্রসঙ্গ তুলে তেলেঙ্গানার বিজেপি সাংসদের দাবি, ‘দশকের পর দশক কংগ্রেসের জন্য যাঁরা কাজ করেছেন, সেই বর্ষীয়ান নেতাদের উপেক্ষা করেছে দল। তাঁদের জায়গায় রেবন্তকে মুখ্যমন্ত্রী করে বড়ো ভুল করেছে কংগ্রেস নেতৃত্ব। আমি বিজেপির নীচুস্তরের এক কর্মী। এই ইঙ্গিতের অর্থ কী তাও জানি না। তবে মনে হচ্ছে, আগামী দিনে শুভেন্দু অধিকারীর মতো দল পরিবর্তন করে কংগ্রেসেরই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে রেবন্ত।



