Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘ভুল করে’ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট ‘ব্লক’ ভারতে!

ভারতে কি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ‘এক্স’ হ্যান্ডল বন্ধ হয়ে গেল? রবিবার দুপুরে এনিয়ে তীব্র জল্পনা ছড়ায়। কারণ, এদিন ব্রিটিশ সংস্থাটির অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে দেখা যায়, সেটি বন্ধ।

‘ভুল করে’ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট ‘ব্লক’ ভারতে!
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতে কি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ‘এক্স’ হ্যান্ডল বন্ধ হয়ে গেল? রবিবার দুপুরে এনিয়ে তীব্র জল্পনা ছড়ায়। কারণ, এদিন ব্রিটিশ সংস্থাটির অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে দেখা যায়, সেটি বন্ধ। স্ক্রিনে ভেসে ওঠে একটি বার্তা— ‘আইনি কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ রয়েছে’। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জলঘোলা শুরু হতেই আসরে নামে কেন্দ্রীয় সরকার। বিষয়টি মেনে নিয়ে সরকারি এক মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, ‘রয়টার্সের অ্যাকাউন্ট ব্লক করার ব্যাপারে ভারত সরকারের তরফে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। আমরা এক্স কর্তৃপপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে চেষ্টা করছি।’ তবে, রয়টার্সের তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

শুধু রয়টার্সই নয়, আরও দুই বিদেশি সংবাদসংস্থার ‘এক্স’ অ্যাকাউন্টও ‘ব্লক’ করা হয়েছে। সেগুলি হল— চীনের মুখপত্র ‘গ্লোবাল টাইমস নিউজ’ ও তুরস্কের সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’। সূত্রের দাবি, এই ঘটনা সম্ভবত ‘অপারেশন সিন্দুর’-এর সময়ে জারি করা একটি পুরনো নির্দেশিকার ভিত্তিতে ঘটে থাকতে পারে, যা এখন আর প্রাসঙ্গিক নয়। কেন্দ্রীয় সরকার এক্স কর্তৃপক্ষকে সেই ভুল শুধরে নেওয়ার অনুরোধ করেছে। শীঘ্রই অ্যাকাউন্টটি ফের চালু হতে পারে। উল্লেখ্য, ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন গত ৭ মে এক্স কর্তৃপক্ষকে শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। যদিও সেইসময় একাধিক অ্যাকাউন্ট বন্ধ করা হলেও রয়টার্সের অ্যাকাউন্ট সক্রিয়ই ছিল। তাহলে এতদিন পর কেন রয়টার্সকে ‘ব্লক’ করা হল? কোনও তরফ থেকেই এর সদুত্তর মেলেনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ