Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গে আলুর খুচরো দর অন্য রাজ্যের চেয়ে কম, তফাত নেই বন্ডের দামে, ৯০০ টাকায় বন্ড কিনুক সরকার, দাবি

দেশের অন্য প্রধান আলু উৎপাদক রাজ্যগুলির চাষিদের মতো পশ্চিমবঙ্গের চাষিরা প্রায় একই দাম পাচ্ছেন। কৃষি বিপণন দপ্তর এই সংক্রান্ত তথ্য পরিসংখ্যানসহ এক বিবৃতি জারি করেছে।

বঙ্গে আলুর খুচরো দর অন্য রাজ্যের চেয়ে কম, তফাত নেই বন্ডের দামে, ৯০০ টাকায় বন্ড কিনুক সরকার, দাবি
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের অন্য প্রধান আলু উৎপাদক রাজ্যগুলির চাষিদের মতো পশ্চিমবঙ্গের চাষিরা প্রায় একই দাম পাচ্ছেন। কৃষি বিপণন দপ্তর এই সংক্রান্ত তথ্য পরিসংখ্যানসহ এক বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, রাজ্যের চাষিরা এখন প্রতি কু‌ইন্টাল আলুর বন্ড ৮২০ থেকে ৮৪০ টাকা দরে বিক্রি করছেন। সেখানে পাঞ্জাব ও উত্তরপ্রদেশে এই দাম ৮০০ থেকে ৮৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না দাবি করছেন, রাজ্যের খুচরো বাজারে আলুর দাম পাঞ্জাব ও উত্তরপ্রদেশের (ইউপি) থেকে কম। কৃষি বিপণন দপ্তর পরিসংখ্যান দিয়ে দাবি করেছে, রাজ্যের খুচরো বাজারে প্রতি কেজি আলুর দাম ১৫ থেকে ১৮ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। যেখানে পাঞ্জাবে দাম ১৯ টাকা ৫৩ পয়সা এবং উত্তরপ্রদেশে ২০ টাকা ২৭ পয়সা। দেশের আরও একটি প্রধান আলু উৎপাদক রাজ্য বিহারে খুচরো দাম ১৯ টাকা ৯৫ পয়সা।

Advertisement

এবার পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে আবহাওয়া অনুকূল থাকার জন্য আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষি বিপণন দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গে ১ কোটি ৪২ লক্ষ টন, উত্তরপ্রদেশ ২ কোটি ৩ লক্ষ টন, পাঞ্জাবে ৩৩ লক্ষ টন ও বিহারে প্রায় ৯০ লক্ষ টন আলু উৎপাদন হয়েছে। সব জায়গায় আলুর উৎপাদন গতবছরের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে। বাম্পার ফলনের জন্য রাজ্যের হিমঘরগুলিতে এবার রেকর্ড পরিমাণ ৭৪ লক্ষ টন আলু মজুত রয়েছে। বেশি পরিমাণে ফলনের জন্য এবার আলুর দাম বেশি বাড়তে পারছে না। কিন্তু চাষি এবং হিমঘরে যাঁরা আলু রেখেছেন, তাঁরা লাভজনক দাম পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। 
এই অবস্থায় আলু ব্যবসায়ীদের সংগঠনের তরফ থেকে সরকারি হস্তক্ষেপের দাবি উঠেছে। সংগঠনের সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার অন্তত ৯০০ টাকা কুইন্টাল দরে আলুর বন্ড এই পরিস্থিতিতে কিনলে চাষিদের সুবিধা হবে। তাঁর দাবি, প্রতি কুইন্টাল আলুর বন্ডের দাম এখন ৭০০-৮০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। কৃষি বিপণন মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার চাষিদের পাশে আছে। চাষিরা যাতে লাভজনক দাম পান তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মিড ডে মিল প্রকল্প এবং সুফল বাংলার স্টলের জন্য চাষিদের কাছ থেকে আলু কেনা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ