Bartaman Logo
৯ জুন, ২০২৬

ঝাড়খণ্ড-ওড়িশায় ফল শাসকের পক্ষে, বিরোধীরা জয়ী মিজোরামে

ঘাটশিলার প্রেস্টিজ ফাইটে জয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। ১০ হাজারের বেশি ব্যবধানে বিজেপি প্রার্থী বাবুলাল সোরেনকে হারালেন জেএমএমের সোমেশ চন্দ্র সোরেন। অন্যদিকে ওড়িশায় বিপুল ভোটে জয় পেল শাসকদল বিজেপি। মিজোরামের ডাম্পা আসনটি গেল বিরোধী এমএনএফের দখলে।

ঝাড়খণ্ড-ওড়িশায় ফল শাসকের পক্ষে, বিরোধীরা জয়ী মিজোরামে
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ঘাটশিলার প্রেস্টিজ ফাইটে জয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। ১০ হাজারের বেশি ব্যবধানে বিজেপি প্রার্থী বাবুলাল সোরেনকে হারালেন জেএমএমের সোমেশ চন্দ্র সোরেন। অন্যদিকে ওড়িশায় বিপুল ভোটে জয় পেল শাসকদল বিজেপি। মিজোরামের ডাম্পা আসনটি গেল বিরোধী এমএনএফের দখলে। 

Advertisement

জেএমএম বিধায়ক রামদাস সোরেনের মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। মোট ১৩ প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই ছিল জেএমএম ও বিজেপির মধ্যে। রামদাসের পুত্র সোমেশকে প্রার্থী করেছিল জেএমএম। পাল্টা বিজেপি প্রার্থী করেছিল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের পুত্র বাবুলালকে। সেখানে শেষ হাসি হাসলেন প্রথমবার ভোটে লড়া সোমেশই। বাবুলালকে হারাতে মুখ্যমন্ত্রী হেমন্ত ও তাঁর স্ত্রী কল্পনা এবার একাধিক সভা ও রোড করেছিলেন।
ওড়িশার নপাড়া বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় বিজেপি প্রার্থীর। বিজেপি প্রার্থী জয় ঢোলাকিয়া ৮৩ হাজার ৭৪৮ ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ঘাসিরাম মাঝিকে। অন্যদিকে গতবছর ওড়িশার মসনদ হারানো নবীন পট্টনায়েকের বিজু জনতা দল শেষ করেছে তৃতীয় স্থানে। তাদের দলের বিধায়ক রাজেন্দ্র ঢোলাকিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। তাঁর ছেলে জয়কে প্রার্থী করেছিল বিজেপি।  
মিজোরামের ডাম্পা আসনে ধরে রাখল মিজো ন্যাশনাল ফ্রন্ট। শাসকদল জোরাম পিপলস মুভমেন্ট (জেপিএম) প্রার্থীকে ৫৬২ ভোটে হারাল এমএনএফ প্রার্থী আর লালথানগিলিয়ানা। উপনির্বাচনে হারলে বিরোধী দলনেতা পদ হারাতে হত মিজো ন্যাশনাল ফ্রন্টকে। সেদিক থেকে শুক্রবারের জয় বড় স্বস্তি এনে দিল প্রধান বিরোধী দলকে। ডাম্পায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করেছে কংগ্রেস ও বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ