স্পাইস কার্নিভাল-এ পুজো ভোজ
• পুজোর আড্ডায় মুখরোচক স্বাদের ছোঁয়া দিতে স্পাইস কার্নিভাল সাজিয়েছে তাদের বিশেষ মেনু। স্টার্টারে ভোজনরসিকদের জন্য রয়েছে বিশেষ ফুচকা প্ল্যাটার, দহি কে শোলে, লাইভ পালক পাত্তা, কাকোরি পাপড়ি চাট ইত্যাদি। মেন কোর্সে পাবেন ফিউশন গ্রিক শাক অ্যান্ড ব্যুরাটা প্ল্যাটার, উত্তর ভারতের খাঁটি ও নস্টালজিক স্বাদের ভরপুর কম্বো অমৃতসরি ছোলে কুলচা, পনির টিক্কা লাবাবদার ইত্যাদি। জিভে জল আনা ডেজার্টে থাকছে শ্রীখন্ড কুলফি ও স্টার অ্যানিস চকোলেট ক্রিমাক্স। দু’জনের খাওয়ার খরচ ১৮০০ টাকা।
বন ফেম-এর আকর্ষণীয় মেনু
• দুর্গাপুজোর বিশেষ ফেস্টিভ মেনু নিয়ে হাজির বন ফেম। মেনুতে নস্টালজিয়ার পাশাপাশি থাকছে অভিনব ফ্লেভার এবং মডার্ন প্রযুক্তির চমৎকার ছোঁয়া। উৎসবের মেনুতে পাবেন ভেটকি চিংড়ি রোল, ফিশ কচুরি উইথ কুচো চিংড়ি আলুর দম, ভুনা খিচুড়ি কিমা বোলোনিজ , ডাব চিংড়ি পাতুরি, গ্রিলড ভেটকি, মটন বাও ইত্যাদি। থকাছে নানা মকটেলের আয়োজনও। দু’জনের খাওয়ার খরচ ১,৫০০ টাকা।
লা সয়রে-তে উৎসবের মেনু
• প্যান্ডেল হপিংয়ের পর বন্ধুদের সঙ্গে আড্ডা ও পেটপুজোর জন্য দুর্দান্ত মেনু সাজিয়েছে এই সংস্থা। এখানে পাবেন দেশের নানা প্রদেশের খাবার। পুজোর মেনুতে পাবেন গ্লোবাল ফ্লেভার। উৎসবের এই বিশেষ মেনু লিস্টে থাকছে বক চয় চিকেন, ওয়াইল্ড মাশরুম ডিমসাম, আশরাফি পনির, ডেজার্টে ক্লাসিক পর্তুগিজ পুডিং, রিচ লাভা-স্টাইল মল্টেন চকোলেট কেক ইত্যাদি নানা পদ। দু’জনের খাওয়ার খরচ ২,০০০ টাকা।
ইয়াউয়াচায় ভোজ
• কোয়েস্ট মলের ইয়াউয়াচায় দুর্গোৎসব উপলক্ষ্যে ২৫ অক্টোবর পর্যন্ত থাকছে ক্যান্টোনিজ স্বাদের এক চমৎকার সমাহার। মেনুর বিশেষত্ব এখানকার সিগনেচার ডিমসাম, এগজোটিক ভেজিটেবল ডাম্পলিং, রেড ড্রাগন চিকেন ডাম্পলিং, ক্রিসপি ট্রাফল এডামামে রোল, ক্রিসপি টফু উইথ কুং পাও স্যস, ইম্পেরিয়াল ভেজিটেবল উইথ ট্রাফল স্যস, ক্রিসপি ফ্রায়েড চিকেন উইথ সুইট অ্যান্ড স্পাইসি স্যস ইত্যাদি। এর সঙ্গে জুতসই সঙ্গত করবে সুগন্ধি রাইস এবং নুডলস সেকশনে স্মোকড চিলি নুডলস, গোল্ডেন অ্যারোমেটিক ফ্রায়েড রাইস ইত্যাদি। ডেজার্টেও থাকছে প্রচুর বিকল্প। দু’জনের খাওয়ার খরচ পড়বে ৩,০০০ টাকা, কর অতিরিক্ত।
গার্ডেন ক্যাফেতে পেটপুজো
• দুর্গাপুজোর আনন্দে এক অন্যরকম স্বাদ যোগ করতে গার্ডেন ক্যাফে নিয়ে এসেছে দক্ষিণ ভারতীয় পদের এক বিশেষ সম্ভার। এই আয়োজনে থাকছে জনপ্রিয় মশলা ধোসা, পোডি ধোসা, রাভা মশলা ধোসা এবং চিজ মাশরুম গার্লিক ধোসার মতো নানা পদ। এবারের বিশেষ আকর্ষণ বেন্নে ধোসার নতুন সম্ভার, যার মধ্যে রয়েছে বেন্নে প্লেন ধোসা, বেন্নে মশলা ধোসা, বেন্নে পোডি মশলা ধোসা ও বেন্নে গার্লিক রোস্ট ধোসা। এছাড়া থাকছে স্টিমড ইডলি, থাট্টে ইডলি, ফিঙ্গার-ফ্রায়েড ইডলি ইত্যাদি পদ। খরচ ৪০০ টাকা দু’জনের।
আওধ ১৫৯০-এ পুজো ভোজ
• কলকাতার মোগল পদের অনবদ্য জায়গা আওধ ১৫৯০। দুর্গাপুজোয় এদের সব আউটলেটে পাবেন মনের মতো হরেক কাবাব, পরোটা, বিরিয়ানির সম্ভার। মন ভরাবে মাটন গলৌটি কাবাব, মাহি টিক্কা,স্পেশাল রান বিরিয়ানি, আওয়াধি মুর্গ জাফরানি, মাটন রোগান জোশ সহ নানা পদ। পুজোর ক’দিন বেলা ১১টা থেকে রাত ২টো অবধি খোলা থাকবে আউটলেট। দু’জনের খরচ ১২০০ টাকা, সঙ্গে যোগ হবে কর।
শেরী ঘোষ



