Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পুনর্মুক্তিতে শ্রদ্ধা

ফের মুক্তি পেতে চলেছে ধর্মেন্দ্র অভিনীত ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

পুনর্মুক্তিতে শ্রদ্ধা
  • ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফের মুক্তি পেতে চলেছে ধর্মেন্দ্র অভিনীত ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী বছর ১ জানুয়ারি সিনেমা হলে পুনরায় মুক্তি পাবে ছবিটি। দীর্ঘ অসুস্থতার পর গত নভেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র। তাঁর অভিনয় আজও দর্শক হৃদয়ে গেঁথে রয়েছে। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’। ছবিতে ধর্মেন্দ্র ছাড়াও রয়েছেন সানি ও ববি দেওল। ফলে ছবিটি ঘিরে আকর্ষণ রয়েছে দর্শকমহলে। উল্লেখ্য, ধর্মেন্দ্রর মৃত্যুর পর হেমা মালিনীর পরিবার ও দেওল পরিবারের মধ্যে বিভাজন স্পষ্ট হয়েছে। দিল্লিতে হেমা আয়োজিত স্মরণ অনুষ্ঠানে যাননি সানি, ববি কেউই। আবার দেওল পরিবার আয়োজিত কোনও সভায় হেমা, এষা দেওলকে দেখা যায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ