Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গুরুর প্রতি শ্রদ্ধা

গুরু শিষ্যের যুদ্ধ? ব্যপারটা কি এরকম? আজ বৃহস্পতিবার মুক্তি পেল রজনীকান্তের ‘কুলি’ এবং হৃতিক রোশনের ‘ওয়ার ২’। দু’জনের পারফরম্যান্স দেখার জন্যই অপেক্ষায় থাকেন দর্শক।

গুরুর প্রতি শ্রদ্ধা
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুরু শিষ্যের যুদ্ধ? ব্যপারটা কি এরকম? আজ বৃহস্পতিবার মুক্তি পেল রজনীকান্তের ‘কুলি’ এবং হৃতিক রোশনের ‘ওয়ার ২’। দু’জনের পারফরম্যান্স দেখার জন্যই অপেক্ষায় থাকেন দর্শক। বক্স অফিসের লড়াই অস্বীকার করার কোনও উপায় নেই। তাই যুদ্ধ শুরুর আগে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন শিষ্য। সিনেমা জগতে রজনীকান্তের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানালেন তিনি। এক্স হ্যান্ডেলে হৃতিক লিখেছেন, ‘রজনীকান্ত স্যার, আপনি আমার প্রথম দিকের শিক্ষকদের মধ্যে একজন। আপনি ক্রমাগত অনুপ্রেরণা দিয়েছেন। অনস্ক্রিন ম্যাজিকের ৫০ বছর পূর্ণ করার জন্য শুভেচ্ছা।’ ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভগবান দাদা’ ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন হৃতিক। একই দিনে রজনীকান্তের সঙ্গে তাঁর ছবি মুক্তি পাওয়ার ঘটনা হৃতিকের কাছে আশীর্বাদের মতো। নায়ক বলেন, ‘আমি রজনী আঙ্কল বলে ওঁকে সম্বোধন করি। আজ যদি ওঁর সঙ্গে অভিনয় করার সুযোগ পাই, সব বোঝা কাঁধ থেকে নামিয়ে ফেলব।’ ‘ওয়ার ২’ ছবিতে প্রথমবার জুনিয়র এনটিআর-এর সঙ্গে কাজ করলেন হৃতিক। সেই দ্বৈরথ এবার হাজির দর্শকের দরবারে। অন্যদিকে ‘কুলি’ রজনীর ১৭১তম ছবি। এখনও থালাইভা ম্যাজিক কতটা কার্যকরী, সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ