Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উঠেছে পিচের প্রলেপ, শ্যামপুরে রাস্তা সংস্কারের দাবি বাসিন্দাদের

নামেই পিচের রাস্তা। যদিও বর্তমানে রাস্তার একাধিক জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়ে খোয়া বেরিয়ে পড়েছে। এমনকী একাধিক জায়গায় বড় বড় গর্তও হয়ে গিয়েছে।

উঠেছে পিচের প্রলেপ, শ্যামপুরে রাস্তা সংস্কারের দাবি বাসিন্দাদের
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নামেই পিচের রাস্তা। যদিও বর্তমানে রাস্তার একাধিক জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়ে খোয়া বেরিয়ে পড়েছে। এমনকী একাধিক জায়গায় বড় বড় গর্তও হয়ে গিয়েছে। এটাই এখন শ্যামপুর ২ ব্লকের বেলপুকুরের জুনিয়র বেসিক ট্রেনিং কলেজ রাস্তার অবস্থা। আর এই বেহাল রাস্তা দিয়েই রোজ এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করছে। সামনেই বর্ষা। তখন এই রাস্তার অবস্থা আরও খারাপ য়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সকলে। অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে  রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছে। 

Advertisement

শ্যামপুর ২ ব্লকের খাড়ুবেড়িয়া ও ডিহিমণ্ডলঘাট ১ গ্রাম পঞ্চায়েতের খাড়ুবেড়িয়া থেকে বেলপুকুর রাধানগর জুনিয়র বেসিক ট্রেনিং কলেজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পিচের রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল।  অথচ রাস্তাটি দিয়ে রোজ অটো-টোটো ছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কয়েক হাজার এলাকাবাসী ছাড়াও স্কুল-কলেজে যাওয়া ছাত্রছাত্রীরাও ব্লকের অন্যতম এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহার করেন। যদিও বর্তমানে রাস্তাটি বেহাল অবস্থায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করার ফলে এই দশা হয়েছে। স্থানীয় বাসিন্দা শ্যামপুর থানা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রাক্তন চেয়ারম্যান সেখ মাফিজুর রহমান জানান, দীর্ঘদিন কোনও সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তাটির অবস্থা খুব খারাপ হয়েছে। রাস্তাটি সংস্কারের বিষয়ে প্রশাসনের সর্বস্তরে আবেদন জানানো হলেও কোনও সুরাহা হয়নি। সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি। আর এই রাস্তা সংস্কার প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য জুলফিকার আলি মোল্লা জানান, খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার শুরু হবে। সেইমতো প্রক্রিয়া চলছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ