রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পূর্ত দপ্তরের ময়দান টেন্টে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। শীর্ষ আধিকারিক পদে বড়সড় রদবদল আসন্ন বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও রাইটার্স বিল্ডিংয়ের কাজের অগ্রগতি নিয়েও খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী।



