Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই

আমজনতাকে স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। আজ, বুধবার চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা এমনটাই জানান

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ৬ আগস্ট: আমজনতাকে স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। আজ, বুধবার চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা এমনটাই জানান। যার ফলে রেপো রেট অপরিবর্তিত থেকে, ৫.৫ শতাংশেই স্থির রইল। কিছুটা স্বস্তি মিলেছে। কারণ রেপো রেট বৃদ্ধি না পাওয়ায় বাড়ি-গাড়ির ইএমআই আপাতত বাড়ছে না।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতির জেরে গোটা বিশ্বেই অস্থির পরিস্থিতি। আশঙ্কা ছিল ভারতে রেপো রেট সামান্য বৃদ্ধি পাওয়ার। কিন্তু সেই পথে হাঁটেনি আরবিআই। যার ফলে স্বস্তিতে সাধারণ মানুষ। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষে দেশের মুদ্রাস্ফীতির হার এবং জিডিপি গ্রোথের পূর্বাভাসও দিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি পৌঁছবে ৬.৫ শতাংশে। গত ৪ আগস্ট থেকে মালহোত্রার নেতৃত্বাধীন ছয় সদস্যের আর্থিক নীতি কমিটির বৈঠক শুরু হয়। সেই  আর্থিক নীতি কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব আজ, বুধবার সকালে ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর।

Advertisement
সম্পর্কিত সংবাদ