Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলডাঙা কাণ্ড: ধৃতদের হেপাজতে নেওয়ার আরজি

মুর্শিদাবাদের বেলডাঙা কাণ্ডে অভিযুক্তদের হেপাজতে নেওয়ার আরজি জানাল এনআইএ কলকাতার আদালতে।

বেলডাঙা কাণ্ড: ধৃতদের হেপাজতে নেওয়ার আরজি
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙা কাণ্ডে অভিযুক্তদের হেপাজতে নেওয়ার আরজি জানাল এনআইএ কলকাতার আদালতে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার তরফে এই আরজি জানানো হয়। বিচারভবনের মুখ্য বিচারক সুকুমার রায় শুনানির দিন ধার্য করেন ২৬ ফেব্রুয়ারি। ওইদিন অভিযুক্তদের মুর্শিদাবাদের জেল থেকে কলকাতার আদালতে হাজির করার নির্দেশ দেন। সেই মর্মে বিচারক জেলার পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দেন। এদিনও ধৃতদের সেখানকার জেল থেকে সশরীরে কলকাতার আদালতে হাজির করানো হয়নি। ভার্চুয়াল শুনানি হয়। জেলা পুলিশ জানায়, প্রয়োজনীয় এসকর্ট না পাওয়ার জেরে অভিযুক্তদের হাজির করানো যায়নি।                                                 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ