তিরুবনন্তপুরম: প্রখ্যাত মালয়ালম অভিনেতা তথা পরিচালক শ্রীনিবাসন প্রয়াত। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। শনিবার ৬৯ বছর বয়সে কেরলে বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় পাঁচ দশকের কর্মজীবন। অভিনয় করেছেন ২২৫টিরও বেশি ছবিতে। সাধারণ মানুষের জীবনকে সহজ ও রসিকতার কোলাজে পর্দায় তুলে ধরতেন। সমাজের নানা সমস্যা, আমলাতন্ত্র, দৈনন্দিন জীবনের গল্পই ছিল তাঁর নিজস্ব ঘরানা। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির বহু তারকা।



