Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খড়দহের রাসখোলা ঘাটে সংস্কারের কাজ

দুর্গাপুজোর বিসর্জনের জন্য খড়দহের রাসখোলা ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘাটে খড়দহ, টিটাগড়, পানিহাটি পুরসভার বেশ কিছু প্রতিমা বিসর্জন হয়।

খড়দহের রাসখোলা ঘাটে সংস্কারের কাজ
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দুর্গাপুজোর বিসর্জনের জন্য খড়দহের রাসখোলা ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘাটে খড়দহ, টিটাগড়, পানিহাটি পুরসভার বেশ কিছু প্রতিমা বিসর্জন হয়। সারা রাত ধরে বিসর্জন পর্ব চলে। বহু মানুষ গঙ্গার ঘাটে ভিড় করে এই বিসর্জন প্রত্যক্ষ করেন। কিন্ত মূল ঘাটটির অবস্থা ভালো না থাকায় বিসর্জন দিতে বেশ কষ্ট করতে হয়। একথা মাথায় রেখেই নয়া বিসর্জন ঘাট তৈরিতে উদ্যোগী হয় খড়দহ পুরসভা। পুরদপ্তর ওই ঘাট তৈরির জন্য অর্থও বরাদ্দ করে। শনিবার নতুন বিসর্জনের ঘাটের ঢালাইয়ের কাজ শুরু হয়ে যায়।

Advertisement

নতুন এই ঘাটে চ্যানেল লাইন পাতা হয়েছে। এই চ্যানেল দিয়েই সুন্দর করে প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া যাবে। এ ব্যাপারে কাউন্সিলার শ্যামল দেব বলেন, এই ঘাটে বহু প্রতিমা বিসর্জন হলেও ঘাটটি ভেঙে গিয়ে খুব সমস্যার সৃষ্টি হয়েছে। আমাদের চেয়ারপার্সন নীলু সরকার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান। তিনি সব শুনে অর্থ বরাদ্দ করেন। শনিবার সেই ঘাটের মূল ঢালাইয়ের কাজ হয়ে গেল। পুজোর আগে পুরো ঘাটটি তৈরি হয়ে যাবে। এর ফলে সাধারণ মানুষের খুবই উপকার হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ