Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতে স্বস্তি

স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের পর এবার অভিষেক বচ্চন। দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন অভিনেতা। শুক্রবার কোর্টের তরফে সাফ জানানো হয়েছে, অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না অভিষেকের নাম ও ছবি।

আদালতে স্বস্তি
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের পর এবার অভিষেক বচ্চন। দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন অভিনেতা। শুক্রবার কোর্টের তরফে সাফ জানানো হয়েছে, অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না অভিষেকের নাম ও ছবি। গত বুধবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তিনি আর্জি জানিয়েছিলেন, তাঁর ছবি ও নাম যেভাবে অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে, তা যেন বন্ধ হয়। শুক্রবার অভিনেতার পক্ষেই রায় দিল কোর্ট। এবার থেকে অভিষেকের নাম ও ছবি ব্যবহার করতে অনুমতি প্রয়োজন হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। এর আগে ঐশ্বর্য রাই বচ্চনের ক্ষেত্রেও একই রায় দিয়েছিল কোর্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ