Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতে এআই বিপ্লবে আসছে গতি, গুগলের সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স

অত্যাধুনিক এআই-এর সঙ্গে ভারতীয় ব্যবহারকারীদের আরও পরিচিত করে তুলতে এবার বড় পদক্ষেপ নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। রিলায়েন্স ইন্টেলিজেন্স লিমিটেডের মাধ্যমে গুগলের সঙ্গে একটি পার্টনারশিপের ঘোষণা করল মুকেশ আম্বানির কোম্পানি।

ভারতে এআই বিপ্লবে আসছে গতি, গুগলের সঙ্গে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স
  • ৬ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

৫ নভেম্বর, কলকাতা: অত্যাধুনিক এআই-এর সঙ্গে ভারতীয় ব্যবহারকারীদের আরও পরিচিত করে তুলতে এবার বড় পদক্ষেপ নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। রিলায়েন্স ইন্টেলিজেন্স লিমিটেডের মাধ্যমে গুগলের সঙ্গে একটি পার্টনারশিপের ঘোষণা করল মুকেশ আম্বানির কোম্পানি। এই উদ্যোগের মধ্যে দিয়ে দেশ জুড়ে এআই-এর গ্রহণযোগ্যতা দ্রুত বৃদ্ধি করা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ডেভেলপারদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়েছে রিলায়েন্স। এই পার্টনারশিপের জেরে রিলায়েন্সের বিশালাকার পরিসর ও ইকোসিস্টেমের সঙ্গে গুগলের বিশ্বমানের এআই প্রযুক্তির মেলবন্ধন ঘটতে চলেছে। এরফলে পুরো পৃথিবীর এআই নির্ভর ভবিষ্যতের পথে ভারতের কৃত্তিম বুদ্ধিমত্তার গতিপথও আরও মসৃণ হতে চলেছে, যা আদতে দেশের শক্তিশালী ডিজিটাল ভিত্তি গড়ে তুলতে কাজ করবে।

Advertisement

সুবিধা পাবেন জিও ব্যবহারকারীরা:

গুগল ও রিলায়েন্স ইন্টেলিজেন্সের এই পার্টনারশিপের ফলে নির্বাচিত জিও ব্যবহারকারীরা ১৮ মাসের জন্য বিনামূল্যে পাবেন গুগলের এআই প্রো প্ল্যান। এরফলে জেমিনি ২.৫ প্রো’, ন্যানো ব্যানানা, ভিও ৩.১ –এর সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এর পাশাপাশি মিলবে টেরাবাইট ক্লাউড স্টোরেজের মতো সুবিধাও। জিও-র তরফে দাবি করা হয়েছে, এর বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা। যা ফ্রি’তে পেতে চলেছেন নির্বাচিত জিও ব্যবহারকারীরা।

গুগলের AI হার্ডওয়্যার অ্যাক্সেলেটরের মাধ্যমে এআই এর ক্ষেত্রে আসছে গতি:

রিলায়েন্স ইন্টেলিজেন্স গুগল ক্লাউডের জন্য একটি কৌশলগত অংশীদার হয়ে উঠবে, যা প্রতিষ্ঠানগুলিকে টেনসর প্রসেসিং ইউনিটের (TPU) আরও বেশি অ্যাক্সেস প্রদান করবে, যা কি না গুগলের উন্নত এআই হার্ডওয়্যার অ্যাক্সিলারেটর হিসেবে সহায়ক হবে। এটি বৃহত্তর এআই মডেলগুলিকে প্রশিক্ষণ দিতে এবং জটিল প্রকল্পগুলি আরও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে সক্ষম করবে। ভারতে এআই হবে আরও শক্তিশালী।

ভারতীয় ব্যবসার জন্য জেমিনি এন্টারপ্রাইজ:

এই পার্টনারশিপের অংশ হিসেবে রিলায়েন্স ইন্টেলিজেন্সকে গুগল ক্লাউডের স্ট্যাটেজিক গো-টু-মার্কেট পার্টনার হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ভারতীয় সংস্থাগুলির মধ্যে জেমিনি এন্টারপ্রাইজের গ্রহণযোগ্যতা হু হু করে বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।

এই পার্টনারশিপ প্রসঙ্গে বলতে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, “রিলায়েন্স ইন্টেলিজেন্স ১.৪৫ বিলিয়ন ভারতীয় নাগরিকের কাছে ইন্টেলিজেন্স সার্ভিস পৌঁছে দিতে বদ্ধপরিকর। গুগলের মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে আমরা এমন এক ভারত গড়তে চাই, যেখানে শুধুমাত্র এআই-এর উপস্থিতি থাকবে তা নয়, এআই সক্ষমও হবে। দেশের প্রতিটি নাগরিক এআই টুল ব্যবহার করে নানা ক্রিয়েটিভ জগতে উদ্ভাবন ও বিকাশ ঘটাতে পারবে।

অন্যদিকে, এই উদ্যোগ প্রসঙ্গে গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই বলেছেন, “রিলায়েন্স বহুদিন ধরেই ভারতের ডিজিটাল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমাদের সহযোগী। একসঙ্গে আমরা কোটি কোটি মানুষের কাছে সাশ্রয়ী ইন্টারনেট ও স্মার্টফোন পৌঁছে দিয়েছি। এখন আমরা সেই পার্টনারশিপকেই এআই যুগে নিয়ে যাচ্ছি। আমাদের এই মেলবন্ধন গুগলের অত্যাধুনিক এআই টুলগুলিকে ভারতের সাধারণ মানুষ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ডেভেলপারদের হাতে পৌঁছে দেবে। এই পার্টনারশিপ কী ভাবে দেশের এআই প্রসারকে নতুন উচ্চতায় নিয়ে যায়, তা দেখতে আমি মুখিয়ে রয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ