Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সরাসরি ইউটিউবে মুক্তি

কোনও ওটিটি প্ল্যাটফর্মে নয়। আমির খানের ‘সিতারে জমিন পর’ মুক্তি পাবে সরাসরি ইউটিউবে। প্রথমবার ব্লকবাস্টার কোনও ছবি ইউটিউবে মুক্তি পাচ্ছে।

সরাসরি ইউটিউবে মুক্তি
  • ৩১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

কোনও ওটিটি প্ল্যাটফর্মে নয়। আমির খানের ‘সিতারে জমিন পর’ মুক্তি পাবে সরাসরি ইউটিউবে। প্রথমবার ব্লকবাস্টার কোনও ছবি ইউটিউবে মুক্তি পাচ্ছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকের কাছে সহজে ও কম খরচে পৌঁছে যাবে সিনেমাটি। ১০০ টাকার বিনিময়ে ছবিটি দেখা যাবে বলে খবর। কেন এমন উদ্যোগ? আমিরের কথায়, ‘অনেকদিন ধরেই ভাবছিলাম কীভাবে সেই মানুষদের কাছে সিনেমা পৌঁছে দেওয়া যায়, যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুযোগ পান না। আমি চাই সুলভ মূল্যে ও সুবিধামতো যে কোনও সময় সাধারণ মানুষ যেন সিনেমা দেখতে পারেন।’ আমিরের এই উদ্যোগ বিশ্বমঞ্চে সিনেমাকে সহজে পৌঁছে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আগামী দিনে ‘লাহোর ১৯৪৭’ সহ আমির প্রযোজিত অন্যান্য ছবিগুলিও ইউটিউবে মুক্তির পরিকল্পনা রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ