Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘এবার আমাকে রেহাই দিন’ আদালতে কাতর আর্জি পার্থর

‘আমি একজন ডক্টরেট। আমি ষড়যন্ত্রের শিকার। হাতজোড় করে বলছি, আমাকে মামলা থেকে মুক্তি দিন। আমি সম্পূর্ণ নির্দোষ।’ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানিতে এভাবেই তাঁর বক্তব্য পেশ করেন অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

‘এবার আমাকে রেহাই দিন’ আদালতে কাতর আর্জি পার্থর
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আমি একজন ডক্টরেট। আমি ষড়যন্ত্রের শিকার। হাতজোড় করে বলছি, আমাকে মামলা থেকে মুক্তি দিন। আমি সম্পূর্ণ নির্দোষ।’ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানিতে এভাবেই তাঁর বক্তব্য পেশ করেন অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বিচারককে বলেন, ‘আমি অসুস্থ। আমার সামাজিক সন্মান নষ্ট হয়েছে। আমাকে রেহাই দিন।’ আদালতে প্রাক্তন মন্ত্রী আরও দাবি করেন, তিনি কারও চাকরির জন্য সুপারিশ করেননি। তাই এই নিয়োগ মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হোক। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে যাঁরা যোগ্য, তাঁদেরই ডাকা হয়েছিল। বৃহস্পতিবার আদালত পার্থ চট্টোপাধ্যায়঩দের বিরুদ্ধে এই নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে। বর্তমানে তিনি অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। খাতায়‑কলমে তিনি জেল হেপাজতে রয়েছেন। এদিন সেই হাসপাতাল থেকেই আলিপুর আদালতে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন পার্থ। যদিও সিবিআইয়ের বক্তব্য, এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু হলেই তা আদালতের কাছে পেশ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ