Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফরাক্কা চুক্তির উপর

ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তা গঙ্গা চুক্তি বা ফরাক্কা চুক্তির উপর নির্ভর করবে। শনিবার এমনই মন্তব্য করলেন বাংলাদেশের গ্রামোন্নয়ন ও সমবায়মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফরাক্কা চুক্তির উপর
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তা গঙ্গা চুক্তি বা ফরাক্কা চুক্তির উপর নির্ভর করবে। শনিবার এমনই মন্তব্য করলেন বাংলাদেশের গ্রামোন্নয়ন ও সমবায়মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতি বছর ১৬ মে দিনটিকে ফরাক্কা দিবস হিসাবে পালন করে বিএনপি। এদিন ঢাকায় সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফখরুল বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরে ফরাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। জনগণের শর্ত মেনে অবিলম্বে এই চুক্তি সম্পাদন করতে হবে। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, তা নির্ভর করবে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি স্বাক্ষরের উপরে। বাংলাদেশের স্বার্থ নষ্ট করবে, এমন চুক্তি আমরা কখনই কাউকে করতে দেব না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ