Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে: ব্রাজিলের রাষ্ট্রদূত, মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির জের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতিতে একাধিক দেশে তুমুল উদ্বেগ তৈরি হয়েছে। তালিকায় উপরেই রয়েছে ভারত, ব্রাজিল। দু’দেশের উপরেই ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প।

ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে: ব্রাজিলের রাষ্ট্রদূত,  মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির জের
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতিতে একাধিক দেশে তুমুল উদ্বেগ তৈরি হয়েছে। তালিকায় উপরেই রয়েছে ভারত, ব্রাজিল। দু’দেশের উপরেই ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। এই আবহে হন্যে হয়ে রপ্তানির বিকল্প বাজার খুঁজছে নয়াদিল্লি ও রিও ডি জেনেরিও। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে। তারপরই ভারতে কর্মরত ব্রাজিলের রাষ্ট্রদূত কেনেথ ফেলিক্স দ্য নোবরেগা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বিপুল শুল্ক চাপানোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দুই দেশকেই। এই পরিস্থিতির জন্য লড়াই করার জন্য ভারত ও ব্রাজিলকে হাতে হাত রেখে এগতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে। কঠিন চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করা দরকার। কেনেথ আরও জানান, মাস খানেক আগে ব্রাজিল সফরে গিয়েছিলেন মোদি। আগামী দশকের জন্য গুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন দুই নেতা। বিগত দু’বছরে ৭৭টি বাণিজ্যিক প্রতিনিধি দল ভারতে এসেছে। আবার এদেশ থেকে ৪০টি প্রতিনিধি দল ব্রাজিলে গিয়েছে। প্রতিরক্ষা, শক্তি, ওষুধ, কৃষি সহ একাধিক ক্ষেত্রে দু’দেশই লাভবান হতে চলেছে।  ব্রাজিলের রাষ্ট্রদূত কেনেথ ফেলিক্স দ্য নোবরেগা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ