Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মাত্র এক টাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম নথিভুক্তকরণের কাজ শুরু ময়নাগুড়িতে

ময়নাগুড়িতে এক টাকায় ফসল বীমা যোজনায় নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। ১৫ তারিখের মধ্যে ৭৫০০ কৃষক নাম নথিভুক্ত করেছেন। বিস্তারিত পড়ুন।

মাত্র এক টাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম নথিভুক্তকরণের  কাজ শুরু ময়নাগুড়িতে
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৬
Prefer us on Google

ময়নাগুড়ি কৃষি দপ্তর জানিয়েছে, এই যোজনায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ১৫ তারিখ। এখন পর্যন্ত ৭৫০০ কৃষক নাম নথিভুক্তকরণ করে ফেলেছেন। কৃষি দপ্তর জানিয়েছে, যে সমস্ত কৃষক কৃষাণ ক্রেডিট কার্ডের লোন নেন বা লোনের জন্য আবেদন করেছেন তাঁদের ব্যাংকের মাধ্যমে নাম নথিভুক্তকরণ হয়ে যাবে। অপরদিকে যে কৃষকেরা এখনো লোন নেননি তারা তথ্য মিত্র কেন্দ্রে  উপযুক্ত কাগজ  নিয়ে নাম নথিভুক্তকরণ করতে পারবেন। শুধুমাত্র আমন ধান চাষীদের ক্ষেত্রেই এই বীমা বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার কৃষি আধিকারিক বাবলু সাঁতরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ